ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

পুশ ইন করতে হলে, হাসিনা আর তার দোসরদের করুন: নাহিদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০১:০৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০১:০৭:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
পুশ ইন করতে হলে, হাসিনা আর তার দোসরদের করুন: নাহিদ
গণঅভ্যুত্থানের পর ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পঞ্চগড়ে পদযাত্রা করেছে। তৃতীয় দিনের এ কর্মসূচির শেষে এক সভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত ৫০ বছরে কোনো সরকার সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি। এখন মানুষকে গুলি করে হত্যা না করে পুশ ইন করা হচ্ছে। তিনি বলেন, “এটা হাসিনার বাংলাদেশ নয়, ছাত্র জনতার বাংলাদেশ। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।”
 
সভায় তিনি বলেন, এনসিপি পঞ্চগড়ের স্থানীয় সমস্যা ও দুর্নীতি নিয়ে কাজ করছে এবং জনগণকে সঙ্গে নিয়ে স্বাধীনতা রক্ষার অঙ্গীকার করছে।
 
নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, পঞ্চগড়বাসীর জন্য বিশ্ববিদ্যালয়, উন্নত স্বাস্থ্যসেবা ও দুর্নীতি রোধে পদক্ষেপ নেবে এনসিপি। আগামী ৩ আগস্ট ‘জুলাই সনদ’ ঘোষণার কথা জানান তিনি।
 
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, পঞ্চগড়ে স্বাস্থ্যসেবা, অবৈধ পাথর উত্তোলন ও চিনিকল বন্ধ থাকা নিয়ে চরম অব্যবস্থাপনা চলছে। এসব অনিয়ম রোধে দৃঢ় অবস্থান নেবে এনসিপি।
 
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, পঞ্চগড়ের চাঁদাবাজি বন্ধ হয়নি। যারা এসব করছে, পালানোর পথও পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
 
এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে নিরপেক্ষ করতে হবে এবং গুম-খুনের সংস্কৃতি থেকে সরে আসতে হবে। হান্নান মাসউদ জানান, এনসিপি সরকার গঠন করলে দেশের দক্ষিণ ও উত্তরের বৈষম্য দূর করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।