ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

গাইবান্ধার সাদুল্লাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১০:৪৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১০:৪৬:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
গাইবান্ধার সাদুল্লাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা ছবি সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা শহরে এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে অনুষ্ঠিত পথসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা জাসাসের সভাপতি মাছুদ মিয়া। বক্তৃতা দেন জেলা জাসাসের আহ্বায়ক বজলুল করিম রপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম পান্না, জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

বক্তারা উল্লেখ করেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। এ রায়ে তারা ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনার ফাঁসির দাবি জানান। সভা ও মিছিলের মাধ্যমে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা এই অবস্থানকে প্রকাশ করেছেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।