ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বিভাজনে নির্বাচন নিয়ে সংশয় বাড়ছে: ঝিনাইদহে রাশেদ খাঁনের মন্তব্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১০:১১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১০:১১:০০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
বিভাজনে নির্বাচন নিয়ে সংশয় বাড়ছে: ঝিনাইদহে রাশেদ খাঁনের মন্তব্য ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে মতভেদের কারণে জনগণের মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তাঁর দাবি, অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে বারবার আশ্বাস দিলেও রাজনৈতিক দল ও সাধারণ মানুষের এক অংশ এখনো সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।

রোববার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে নির্বাচনি গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন সময়মতো সম্পন্ন করতে হলে জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তিনি মনে করিয়ে দেন, গণঅভ্যুত্থানের সময় বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপি ও অন্যান্য দল ফ্যাসিবাদবিরোধী অবস্থানে একসঙ্গে লড়াই করেছে, কিন্তু বর্তমানে বিভিন্ন দল ভিন্ন ভিন্ন অবস্থান নেওয়ায় অনিশ্চয়তা বাড়ছে।

তিনি সতর্ক করেন, যদি বিভাজন অব্যাহত থাকে এবং যথাসময়ে নির্বাচন না হয়, তবে সেই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর নেতাকর্মীরাও নিরাপদে থাকবে না। রাশেদ খান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের প্রতি সব পক্ষের সহযোগিতা প্রয়োজন, কারণ এটি দেশের সকল রাজনৈতিক শক্তির জন্য গুরুত্বপূর্ণ।

বিএনপির সঙ্গে সম্ভাব্য নির্বাচনি জোট প্রসঙ্গে তিনি জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদ দীর্ঘদিন ধরে যুগপৎভাবে কাজ করছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। তিনি বলেন, বিএনপি ছাড়াও অন্যান্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিরোধী অবস্থানে একাধিক দল সমন্বিতভাবে কাজ করছে।

এর আগে ডাকবাংলা বাজারে জেলা গণঅধিকার পরিষদ নির্বাচনি গণসংযোগ পরিচালনা করে। উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় সংগঠনের অন্যান্য কর্মী।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।