ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রায়েরবাজারে জুলাই শহীদদের ফরেনসিক শনাক্ত শুরু ৭ ডিসেম্বর: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১০:০৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১০:০৭:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
রায়েরবাজারে জুলাই শহীদদের ফরেনসিক শনাক্ত শুরু ৭ ডিসেম্বর: উপদেষ্টা আসিফ মাহমুদ ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের ফরেনসিক শনাক্তকরণ প্রক্রিয়া আগামী ৭ ডিসেম্বর রায়েরবাজার কবরস্থানে শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, এ কাজের জন্য আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ৫ ডিসেম্বর দেশে পৌঁছাবে এবং পরদিন থেকেই শনাক্তকরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

রোববার (১৬ নভেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ ও কর্মপরিসর স্থাপন করা হবে, যেখানে পুরো শনাক্তকরণ প্রক্রিয়া পরিচালিত হবে। তিনি আরও জানান, প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা ও তদন্ত কার্যক্রমে সিআইডি (CID) অংশ নেবে।

এ সময় জুলাই শহীদদের কবর বাঁধাইয়ের চলমান কাজও পরিদর্শন করেন তিনি। উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ে সম্মানজনক ও বৈজ্ঞানিকভাবে শনাক্ত প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।