ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী–শ্রমিক সংঘর্ষ, আহত অন্তত ২০

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:২৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:২৬:৪৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী–শ্রমিক সংঘর্ষ, আহত অন্তত ২০ ছবি সংগৃহীত

বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে হাফ ভাড়া নেওয়াকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে বিএম কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি কয়েক দফা ধাওয়া–পাল্টাধাওয়ার দিকে গড়ায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী একটি বাসে নথুল্লাবাদ পৌঁছালে তারা প্রচলিত নিয়ম অনুযায়ী অর্ধেক ভাড়া দিতে চান। এ সময় পরিবহন শ্রমিকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়, যা দ্রুত উত্তেজনা ছড়িয়ে সংঘর্ষে রূপ নেয়। ঘটনার একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাসে ভাঙচুর চালান।

সংঘর্ষের পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এতে বরিশাল–কুয়াকাটা রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে জরুরি পরিস্থিতি বিবেচনায় অ্যাম্বুলেন্স চলাচল তারা বাধা দেননি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রথমে পরিবহন শ্রমিকরাই তাদের ওপর হামলা চালিয়েছেন। খবর ছড়িয়ে পড়ার পর আরও শিক্ষার্থী ঘটনাস্থলে ছুটে এলে শ্রমিকদের দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে তাদের দাবি। তারা বলেন, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া প্রযোজ্য বিধায় এ ঘটনার কোনো যৌক্তিকতা নেই।

অন্যদিকে কয়েকজন পরিবহন নেতা দাবি করেন, সরকারি ছুটির দিন ব্যতীত শিক্ষার্থীদের হাফ ভাড়া দেওয়া হয়। কিন্তু শুক্রবার ও শনিবার তারা অর্ধেক ভাড়া গ্রহণ করেন না—এ নিয়মকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি থেকেই সংঘর্ষের সূত্রপাত।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।