ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

অস্ট্রেলিয়ান এমপিদের আহ্বানঃ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০২:৩০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০২:৩০:১৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
অস্ট্রেলিয়ান এমপিদের আহ্বানঃ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে প্রার্থীদের নিরাপত্তা এবং একটি অবাধ, সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার সংসদ সদস্যরা। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল রাজনৈতিক অংশগ্রহণকারীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
 

অস্ট্রেলিয়ান এমপিদের এই সমর্থনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান। শনিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতা নিয়ে অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের স্পষ্ট অবস্থান গণতান্ত্রিক আদর্শ ও জনগণের কল্যাণের প্রতি তাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
 

তারেক রহমান আরও উল্লেখ করেন, দেশের বহু নাগরিক রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তা এবং একটি মুক্ত ও ন্যায্য নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। এসব উদ্বেগ আসলে সাধারণ মানুষের—যারা একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে চায়।
 

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সবার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের বিষয়ে অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের আহ্বান বাংলাদেশের নাগরিকদের আশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারেক রহমানের ভাষায়, “গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন নির্বাচন হয় স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং সহিংসতামুক্ত।”
 

এছাড়া তিনি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রবাসীরা আন্তরিকভাবে দেশের উদ্বেগ ও চাহিদাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরছেন। দেশপ্রেম থেকে উৎসারিত তাদের এই প্রচেষ্টা দুই দেশের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতাকে গভীর করেছে।
 

তারেক রহমান আরও জানান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। অস্ট্রেলিয়ান প্রতিনিধি ও জনগণের সংহতি বাংলাদেশের মানুষকে গণতন্ত্র, শান্তি ও ন্যায়বিচারের পথের প্রতি অনুপ্রাণিত করে।
 

পোস্টটির শেষে তারেক রহমান একটি ফটোকার্ডও শেয়ার করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।