ঢাকার মিরপুর ও হাতিরঝিলে সন্ধ্যায় পৃথক ককটেল বিস্ফোরণ
- আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:০৫:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:০৫:১৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৯ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীর মিরপুর ও হাতিরঝিলে শনিবার সন্ধ্যায় দুটি পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টার মধ্যে সংঘটিত এই দুই ঘটনায় হাতিরঝিল এলাকায় একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হলেও মিরপুরে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি ঘটে মিরপুর বিআরটিএ অফিস প্রাঙ্গণে সন্ধ্যা ৬টার দিকে। ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও কেউ আহত হয়নি। পরে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের ওপর থেকে দুর্বৃত্তরা নিচের সড়কে আরেকটি ককটেল নিক্ষেপ করে। এতে সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেল আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, “ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি যাচাই করা হচ্ছে।”
উভয় ঘটনার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।