ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইন্দোনেশিয়ার ইউজিএম–সিভাসু চুক্তি: শিক্ষার্থী বিনিময় ও ফুল ফ্রি স্কলারশিপ ২০২৬ থেকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৫:৪৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৫:৪৩:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
ইন্দোনেশিয়ার ইউজিএম–সিভাসু চুক্তি: শিক্ষার্থী বিনিময় ও ফুল ফ্রি স্কলারশিপ ২০২৬ থেকে ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পাবলিক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গাদজাহ মাদা (UGM) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মধ্যে শিক্ষা ও গবেষণায় দীর্ঘমেয়াদি সহযোগিতা নিশ্চিত করতে পাঁচ বছরের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির মাধ্যমে আগামী ২০২৬ সাল থেকে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গবেষকদের বিনিময়, যৌথ গবেষণা এবং উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ আনুষ্ঠানিকভাবে চালু হবে।
 
সিভাসুর গণসংযোগ দপ্তর থেকে জানানো হয়, উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের ইন্দোনেশিয়া সফরকালে ৭ নভেম্বর চুক্তিটি সই হয়। সিভাসুর পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এবং ইউজিএম-এর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. তেগুহ বুদিপিতোজো। চুক্তির মেয়াদ শেষে এটি নবায়নের সুযোগও রাখা হয়েছে।
 
উপাচার্য জানান, চুক্তির আওতায় প্রতিবছর দুই বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীরা ইন্টার্নশিপের জন্য একে অপরের ক্যাম্পাসে নির্দিষ্ট সময় অবস্থান করবে। আগামী বছর জুলাই–আগস্টে সিভাসুর পঞ্চম বর্ষের ১৫ জন শিক্ষার্থী ইউজিএম-এ এক মাস ইন্টার্নশিপ করবে, আর ইউজিএম-এর তৃতীয় বর্ষের ১০ শিক্ষার্থী একই সময় সিভাসুতে ইন্টার্নশিপে অংশ নেবে। এই বিনিময় কর্মসূচি দুই দেশের ভেটেরিনারি শিক্ষা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং গবেষণা অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
 
চুক্তি অনুযায়ী সিভাসুর ভেটেরিনারি অনুষদের দুইজনকে এমএস এবং একজনকে পিএইচডি ডিগ্রি সম্পন্নের জন্য ইউজিএম সম্পূর্ণ ফুল ফ্রি স্কলারশিপ দেবে। পাশাপাশি যৌথ গবেষণা প্রকল্প, সেমিনার–সিম্পোজিয়াম আয়োজন, একাডেমিক উপকরণ বিনিময় এবং শিক্ষক–গবেষকদের জন্য সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। উভয় বিশ্ববিদ্যালয়ই মনে করে, এই অংশীদারিত্ব দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উচ্চশিক্ষা ও গবেষণা নেটওয়ার্ককে আরও শক্তিশালী করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।