ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

স্টকহোমে বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনিতে ঢুকে প্রাণহানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০১:০১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০১:০১:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
স্টকহোমে বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনিতে ঢুকে প্রাণহানি ছবি: সংগৃহীত
সুইডেনের রাজধানী স্টকহোমে একটি যাত্রীছাউনিতে বাস ঢুকে পড়ে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী হামলার ইঙ্গিত নেই। প্রাথমিকভাবে ঘটনাটিকে অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে।
 
উদ্ধারকারী সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনায় ছয়জন হতাহত হয়েছেন; তবে কতজন মারা গেছেন বা কারা আহত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না বলেও তিনি জানান।
 
পুলিশ জানিয়েছে, বাসচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পরিস্থিতি বিশ্লেষণে এখনো এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা সন্ত্রাসী হামলার দিকে ইঙ্গিত করে। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয়, বয়স বা সংখ্যার বিষয়ে মন্তব্য করা থেকেও তারা বিরত রয়েছে।
 
ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় দৈনিক আফটোনব্লাডেটে প্রকাশিত ছবিতে দেখা যায়, নীল রঙের একটি ডাবল ডেকার বাসকে ঘিরে জরুরি সেবাকর্মীরা কাজ করছেন এবং আশপাশে ছড়িয়ে আছে ভাঙাচোরা ধ্বংসাবশেষ। ঘটনাস্থলটি রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজি (KTH) বিশ্ববিদ্যালয়ের নিকটে বলে জানিয়েছে পুলিশ।
 
সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানান, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি তার সমবেদনা রইল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।