ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি বিএনপি নেতা দুলুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৯:৪০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৯:৪০:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি বিএনপি নেতা দুলুর ছবি সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। তাঁর দাবি, দেশজুড়ে মানুষ এখন ভোটের প্রতীক্ষায় আছে এবং দ্রুত শিডিউল ঘোষণা করলে সেই অপেক্ষা কিছুটা কমবে।
 

শুক্রবার বিকেলে নাটোর সদরের হরিশপুর ইউনিয়নে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন। দুলু জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একদিন আগে ঘোষণা দিয়েছেন যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণাকে তিনি স্বাগত জানালেও দ্রুত নির্বাচন কমিশনের মাধ্যমে শিডিউল প্রকাশের আহ্বান জানান।
 

তিনি আরও বলেন, জনগণ আগ্রহের সঙ্গে নির্বাচনের দিকে তাকিয়ে আছে, তাই সরকারের উচিত ডিসেম্বরের মধ্যেই কমিশনকে তারিখ ঘোষণা করতে নির্দেশ দেওয়া। এতে রাজনৈতিক অনিশ্চয়তা কমবে এবং নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির সুযোগ বাড়বে বলে তিনি মন্তব্য করেন।
 

সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।