ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৭ হাজার অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১০:৪৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১০:৪৩:০৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৭ হাজার অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বাতিল প্রতীকী ছবি
 

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অডিটে ব্যাপক অনিয়ম ধরা পড়ার পর প্রায় ১৭ হাজার অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স (সিডিএল) বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ। তদন্তে দেখা গেছে— যেসব ড্রাইভারের কাছে লাইসেন্স ছিল, তাদের বড় একটি অংশ বর্তমানে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি রাখে না।
 

অভিবাসন নীতিতে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই এ সিদ্ধান্ত বড় ধরনের রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন পরিবহন বিভাগ জানায়, ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে লাইসেন্সগুলো ‘বেআইনিভাবে’ এমন বিদেশি ড্রাইভারদের দেওয়া হয়েছিল, যাদের তারা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে। সংশ্লিষ্ট ড্রাইভারদের ৬০ দিনের মধ্যে লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
 

এর আগে গত আগস্টে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী এক ট্রাকচালক ফ্লোরিডায় তিনজনকে চাপা দিয়ে হত্যা করেন। ওই ঘটনার পর থেকে বাণিজ্যিক ট্রাক ও বাস চালনায় অননুমোদিত অভিবাসীদের অংশগ্রহণ ঠেকাতে ট্রাম্প প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নিতে শুরু করে।
 

তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য বলে আখ্যা দিয়েছেন। তার কার্যালয় দাবি করে, লাইসেন্স বাতিল হওয়া ড্রাইভারদের সবারই তখন বৈধ ফেডারেল ওয়ার্ক পারমিট ছিল এবং এসব লাইসেন্স নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই ইস্যু করা হয়েছিল— তাই সেগুলো নিয়মবহির্ভূত নয়।
 

এদিকে মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি বলেছেন, ক্যালিফোর্নিয়ায় সেমি-ট্রাক বা স্কুলবাস চালানো কোনো অনিয়মিত অভিবাসীই শেষ পর্যন্ত স্টিয়ারিংয়ের পেছনে থাকতে পারবে না।
 

লজিস্টিকস প্রতিষ্ঠান ফ্রেমন্ট কনট্র্যাক্ট ক্যারিয়ারস-এর তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় ১ লাখ ৩০ হাজারের বেশি ট্রাকচালক আছেন। যুক্তরাষ্ট্রের দুটি বড় সমুদ্রবন্দর ও বিপুল কৃষি উৎপাদনের কারণে অঙ্গরাজ্যটিতে ট্রাকচালকের চাহিদা দেশের সবচেয়ে বেশি।
 

তথ্যসূত্র: ফক্স নিউজ


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।