ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

জাতীয় নির্বাচনের দিনে গণভোট জটিলতা সৃষ্টি করবে: জামায়াতসহ আট দলের মত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১০:৩৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১০:৩৫:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
জাতীয় নির্বাচনের দিনে গণভোট জটিলতা সৃষ্টি করবে: জামায়াতসহ আট দলের মত ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচনের দিন একসঙ্গে গণভোট আয়োজন রাষ্ট্র সংস্কারের পথে জটিলতা তৈরি করতে পারে বলে মত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট রাজনৈতিক দল। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, “আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টার ভাষণের পর জাতি কিছুটা স্বস্তি পাবে। কিন্তু ভাষণের বিষয়বস্তু বিশ্লেষণ করলে দেখা যায়, জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। আমরা মনে করি, এই ভাষণ দেশের জন্য কোনো ইতিবাচক ভবিষ্যৎ নির্দেশ করছে না।”

তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের দীর্ঘ ৯ মাসের প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি। কারণ গণভোট আয়োজনের আগে জনগণের মতামত ও কাঙ্ক্ষিত সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা প্রয়োজন ছিল। তাহেরের মতে, “একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে প্রশাসনিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই জটিলতা সৃষ্টি হতে পারে, যা রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।”

বৈঠকে উপস্থিত অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও একই উদ্বেগ প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনমতের ভিত্তিতে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে সরকারের উচিত আরও স্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।