ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৮:০৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৮:০৮:৪১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা ছবি: সংগৃহীত
কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে উত্তেজিত জনতার পিটুনিতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার আকিবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন—হাবিবুর রহমান ওরফে কবির হোসেনের স্ত্রী রোকসানা বেগম রুবি (৪৭), তাদের ছেলে রাসেল মিয়া (৪০) ও মেয়ে তাসপিয়া আক্তার হ্যাপি ওরফে জোনাকি (২৯)। আহত রুমা আক্তার (২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
 
স্থানীয়রা জানান, নিহতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং বাড়িটি ‘মাদকের আখড়া’ হিসেবে পরিচিত ছিল। ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা সকালে তাদের বাড়িতে হামলা চালায় এবং গণপিটুনিতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
 
ওসি মাহফুজুর রহমান ও পুলিশ সুপার মো. নাজির আহম্মদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।