ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ওমানে প্রবাসীদের জন্য বড় সুখবর — রেসিডেন্ট কার্ডের মেয়াদ ১০ বছর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৭:৫৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৭:৫৯:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
ওমানে প্রবাসীদের জন্য বড় সুখবর — রেসিডেন্ট কার্ডের মেয়াদ ১০ বছর ছবি সংগৃহীত

ওমানে থাকা প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। রেসিডেন্ট কার্ড বা আকামার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার।
 

মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, দেশটির ‘সিভিল স্ট্যাটাস আইন’-এর নির্বাহী প্রবিধানের কিছু ধারা সংশোধন করে নতুন এই সিদ্ধান্ত জারি করেছেন ওমান পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শুরাইকি।
 

নতুন বিধিমালা অনুযায়ী, রেসিডেন্ট কার্ডের মেয়াদ নির্ধারিত শর্ত অনুযায়ী সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত করা যাবে। তবে প্রতি বছর নির্দিষ্ট ফি প্রদান করে মেয়াদ শেষের ৩০ দিনের মধ্যে কার্ড নবায়ন করতে হবে।
 

নতুন ফি কাঠামো:

  • বার্ষিক নবায়ন ফি: ৫ রিয়াল

  • কার্ড হারানো বা ক্ষতিগ্রস্ত হলে পুনঃপ্রদানের ফি: ২০ রিয়াল

এর আগে চলতি বছরের আগস্টে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছর থেকে তিন বছর করা হয়েছিল।

২০২৫ সালের জুন মাসের হিসাব অনুযায়ী, বর্তমানে ওমানে প্রায় ১৮ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। তাদের মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার এবং গৃহকর্মী হিসেবে প্রায় ৩ লাখ ৪৯ হাজার কর্মী কাজ করছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।