ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

অস্থিরতা রোধে সন্দেহভাজন দেখলেই রিপোর্ট করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৪:১৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৪:১৬:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
অস্থিরতা রোধে সন্দেহভাজন দেখলেই রিপোর্ট করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর সামনে রেখে দেশজুড়ে কোনো অস্থিতিশীলতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে আশ্বস্ত করেন।

তিনি বলেন, যে কোনো সন্দেহজনক ব্যক্তি বা পরিস্থিতি দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং সন্ত্রাসী কোনো কার্যক্রমকে ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই অভিযানের গতি আরও বাড়ানো হবে। নাশকতা রোধে রাস্তার পাশে পেট্রোল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এসব দাহ্য পদার্থ প্রায়ই নাশকতায় ব্যবহৃত হয়।

তিনি আরও বলেন, লকডাউনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা—যেমন ট্রাইব্যুনাল, মেট্রোরেল, রেলপথসহ বিভিন্ন স্থানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রতিক বাসে আগুন দেওয়ার ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশেষ নজরদারি চলছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের মিছিল বা সমাবেশ দেখা যায়নি। শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দল ও সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।