ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

নির্বাচনী আচরণবিধিতে পোস্টার নিষেধাজ্ঞা, সোশ্যাল মিডিয়ায় কঠোরতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০২:৩৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০২:৩৭:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
নির্বাচনী আচরণবিধিতে পোস্টার নিষেধাজ্ঞা, সোশ্যাল মিডিয়ায় কঠোরতা
আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন। দলের ও প্রার্থীর আচরণবিধি প্রকাশ করে কমিশন জানায়, এবার ইশতেহার ঘোষণার সময় একমঞ্চে দলের অঙ্গীকারনামা প্রদান ও আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় কঠোরতা, অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিষিদ্ধ, পোস্টার ও ড্রোনে বিধিনিষেধ এবং প্রতি নির্বাচনী আসনে সর্বাধিক ২০টি বিলবোর্ড অনুমোদিত হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য সমপরিমাণ অর্থদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও কমিশনের হাতে রয়েছে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় করে এবারের বিধিমালা সাজানো হয়েছে। এর আগে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারির পরই এই আচরণবিধি চূড়ান্তভাবে গেজেট করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।