ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ঢাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:৫৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:৫৪:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ঢাকায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ছবি সংগৃহীত

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
 

সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরে জারি করা নির্দেশনায় জানানো হয়, মাঠে মোতায়েন থাকা সদস্যরা দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত মোবাইল ব্যবহার করতে পারবেন না। তবে সংশ্লিষ্ট টিমের ইনচার্জরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
 

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জানান, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রতিরোধ, এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

তিনি আরও বলেন, “যেখানে যে টিম দায়িত্বে থাকবে, সেই টিমের ইনচার্জের মোবাইল ফোন খোলা থাকবে যেন প্রয়োজনীয় যোগাযোগ বজায় রাখা যায়।”
 

নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশনায় সতর্ক করা হয়েছে।
 

একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাঠে দায়িত্ব পালনের সময় কিছু সদস্যকে প্রায়ই মোবাইলে ব্যস্ত দেখা যায়, ফলে জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়া বিলম্বিত হয়। তাই এই নিষেধাজ্ঞা শুধু দায়িত্বকালীন সময়ের জন্যই প্রযোজ্য।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।