ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাতে হালকা ঠান্ডা, দিনে সামান্য কমবে তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:৫৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:৫৩:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
রাতে হালকা ঠান্ডা, দিনে সামান্য কমবে তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর ছবি সংগৃহীত

দেশজুড়ে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে হালকা ঠান্ডা পড়ছে, পাশাপাশি দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
 

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে। সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা আবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
 

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, উপমহাদেশীয় উচ্চ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
 

তার মতে, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে সপ্তাহের শেষে তা ধীরে ধীরে বাড়তে পারে।
 

আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি থেকে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ আরও স্পষ্ট হতে পারে, যা ডিসেম্বরের শুরুতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও প্রভাব ফেলবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।