ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

পিডিবি, জলবায়ু ট্রাস্ট ও যশোর হাসপাতালে দুর্নীতির অভিযোগে দুদকের একাধিক অভিযান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১০:৩৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১০:৩৮:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
পিডিবি, জলবায়ু ট্রাস্ট ও যশোর হাসপাতালে দুর্নীতির অভিযোগে দুদকের একাধিক অভিযান ছবি: সংগৃহীত
দুর্নীতির অভিযোগে দেশের তিনটি গুরুত্বপূর্ণ খাতে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শনিবার পিডিবি চট্টগ্রাম, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (বিসিসিটি) এবং যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে কমিশনের বিভিন্ন টিম।
 
চট্টগ্রামে পিডিবির আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগে প্রকিউরমেন্ট আইন অমান্য করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার অভিযোগে রেকর্ডপত্র পরীক্ষা করে দুদক। অভিযানে দরপত্র, টার্নওভার, ক্রেডিট লাইন, কাজের অভিজ্ঞতার সনদ, কোয়ালিটি কন্ট্রোল ও ম্যানুফ্যাকচারার অথরাইজেশনসহ সব নথি যাচাই করা হয়। পর্যালোচনার ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে বলে জানা গেছে।
 
অন্যদিকে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের (BCCT) বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে দুদক প্রধান কার্যালয় থেকে আরও একটি অভিযান পরিচালিত হয়। রাজধানীর মহাখালী এলাকায় সরেজমিন তদন্তে ৮৯টি প্রকল্পের মধ্যে ৫৪ শতাংশে অনিয়ম ধরা পড়ে। তদন্তে দেখা যায়, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক ত্রুটির মাধ্যমে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে অসঙ্গতি ছিল। কমিশন শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
 
তৃতীয় অভিযানটি পরিচালিত হয় যশোর জেলার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও ওষুধ সরবরাহে অনিয়মের অভিযোগ ওঠে। দুদক টিম ছদ্মবেশে তথ্য সংগ্রহ করে দেখতে পায়, অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া আদায়, খাবারের মান ও পরিমাণে অসঙ্গতি এবং স্যালাইন ও ওষুধ সরবরাহে ঘাটতি রয়েছে। হাসপাতাল কর্মকর্তাদের ও রোগীদের বক্তব্য নিয়ে রেকর্ডপত্রের ভিত্তিতে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
 
দুদক জানায়, এসব অভিযান দুর্নীতিবিরোধী নিয়মিত তৎপরতার অংশ, এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।