ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

চৌরঙ্গীর পথসভায় মুজিববাদী সংবিধান ছুড়ে ফেলার আহ্বান নাহিদ ইসলামের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৭:০৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৭:০৯:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
চৌরঙ্গীর পথসভায় মুজিববাদী সংবিধান ছুড়ে ফেলার আহ্বান নাহিদ ইসলামের
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নীলফামারীর চৌরঙ্গীতে ‘জুলাই অভ্যুত্থান স্মরণে’ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
 
তিনি বলেন, “মুজিববাদী সংবিধান ছুড়ে ফেলতে হবে, কারণ এটি জনমানুষের সংবিধান নয়। যে সংবিধান জনগণের কথা বলে না, তার আর কোনো প্রয়োজন নেই।”
 
নাহিদ ইসলাম আরও বলেন, “যদি কেউ মনে করে পুরানো বন্দোবস্ত আবার ফিরে আসবে, তাহলে তাদের পরিণতিও হবে হাসিনার মতো। আমরা জনগণের বাস্তব দাবি নিয়ে এগোচ্ছি, আর তাতেই বাধা দিতে চায় একটি চক্র।”
 
তিনি অভিযোগ করেন, “আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বারবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনসংযোগকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। যারা গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারাই এসব ষড়যন্ত্র করছে।”
 
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “উত্তরের মানুষ বছরের পর বছর ধরে বঞ্চিত। কিন্তু যদি জনগণ আমাদের পাশে থাকে, তাহলে কোনো জুলুম-অত্যাচার আমাদের ঠেকাতে পারবে না। নতুন বাংলাদেশ গড়তে হলে আগে সংস্কার, তারপর নির্বাচন। সংস্কার ছাড়া নির্বাচনের কোনো অর্থ নেই, এতে অপরাধীরাই আবার সুযোগ পাবে।”
 
এসময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
 
এর আগে সকালে শহীদ গার্মেন্টসকর্মী সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ। পরে তারা সৈয়দপুরের বিহারী ক্যাম্প পরিদর্শন করে সেখানকার সমস্যা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এরপর এনসিপি নেতারা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে মতবিনিময় সভায় অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।