ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বৈশ্বিক নজর: সিইসি নাসির উদ্দিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৮:২৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৮:২৬:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বৈশ্বিক নজর: সিইসি নাসির উদ্দিন ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের নজর এখন এই নির্বাচন ঘিরে। তিনি একে দেশের গণতান্ত্রিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন।
 

রোববার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা” শিরোনামের ওই বার্তায় সিইসির পাশাপাশি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবও নিজেদের বক্তব্য তুলে ধরেন।
 

সিইসি বলেন, “এই নির্বাচনকে ঘিরে একদিকে বিশ্বের দৃষ্টি আমাদের ওপর, অন্যদিকে দেশের জনগণও অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।”
 

তিনি আরও বলেন, তরুণ সমাজের অংশগ্রহণ কমিশনের কাছে আশার প্রতীক। “বিশেষ করে যারা প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছে, তাদের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে,” যোগ করেন নাসির উদ্দিন।
 

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার ভোট আপনার শক্তি—নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যকেও উৎসাহিত করুন।”
 

প্রধান নির্বাচন কমিশনারের এই বার্তায় আসন্ন নির্বাচনে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিতের প্রতিশ্রুতিও উঠে এসেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।