ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

হরিণাকুন্ডুতে বাস-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত, আহত ২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১১:২৩:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১১:২৩:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
হরিণাকুন্ডুতে বাস-ইজিবাইক সংঘর্ষে নারী নিহত, আহত ২ সংগৃহীত ছবি
 

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
 

রবিবার সকাল ৮টার দিকে উপজেলার কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের পাশে দুর্ঘটনাটি ঘটে। নিহত নারী সোহাগী খাতুন (৪৯) হরিণাকুন্ডুর শাখারীদহ গ্রামের মৃত উমবাত আলীর স্ত্রী।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগী খাতুন মারা যান। এতে ইজিবাইকচালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
 

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে, তবে চালক ও সহকারী পলাতক রয়েছেন।
 

পুলিশ বলছে, বাসচালককে আটকের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।