ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

কলাপাড়ায় জেলের জালে ধরা ২১ কেজির ‘কালো পোয়া’, দাম উঠল এক লাখ টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ১০:৫১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ১০:৫১:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
কলাপাড়ায় জেলের জালে ধরা ২১ কেজির ‘কালো পোয়া’, দাম উঠল এক লাখ টাকা সংগৃহীত ছবি
 

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরের এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ২১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল ‘কালো পোয়া’ মাছ। স্থানীয়ভাবে এ মাছটি ‘দাঁতিনা’ বা ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামেও পরিচিত।
 

জানা গেছে, তিন দিন আগে গভীর সমুদ্রে মাছ ধরার সময় ‘এফবি ভাই ভাই’ ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে কালো পোয়া মাছটি উঠে আসে। শনিবার (৮ নভেম্বর) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিশ আড়তে আনা হলে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। সচরাচর এ ধরনের মাছ জেলেদের জালে ধরা পড়ে না বলে জানিয়েছেন তারা।
 

ফয়সাল ফিশ আড়তের মালিক রাজু বলেন, মাছটি আনার পর ডাকের মাধ্যমে দাম ওঠে এক লাখ টাকা পর্যন্ত। তবে আরও ভালো দামের আশায় মাছটি বিক্রি না করে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি জানান, মাছটির বায়ু থলি বা এয়ার ব্লাডার আন্তর্জাতিক বাজারে দামী হওয়ায় ভালো দামে বিক্রির সম্ভাবনা রয়েছে।
 

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, “এ ধরনের বড় কালো পোয়া মাছ সচরাচর দেখা যায় না। আজ বন্দরে এমন মাছ উঠেছে—এটা আমাদের জন্য অবিশ্বাস্য।”
 

ইকোফিশ বাংলাদেশ-এর গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, কালো পোয়া একটি বিরল সামুদ্রিক মাছ, যার দৈর্ঘ্য সাধারণত ৫০ থেকে ১৮০ সেন্টিমিটার এবং ওজন ১০ থেকে ২৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। কখনও কখনও ৫০ কেজিরও বেশি ওজনের কালো পোয়া ধরা পড়ে। এই মাছ বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, সেন্ট মার্টিন, পটুয়াখালী ও বরিশাল উপকূলে দেখা যায়।
 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এ ধরনের মাছ ধরা পড়া খুবই আনন্দের খবর। সরকার ঘোষিত মাছ ধরার নিষেধাজ্ঞার সুফলেই এখন জেলেরা এমন বড় ও দুষ্প্রাপ্য মাছ ধরতে পারছেন, যা তাদের আর্থিকভাবে লাভবান করছে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।