ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বক্তব্য বিকৃতির অভিযোগে ব্যাখ্যা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১০:১১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১০:১১:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
বক্তব্য বিকৃতির অভিযোগে ব্যাখ্যা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ ছবি সংগৃহীত

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর বক্তব্য নিয়ে সামাজিক ও গণমাধ্যমে বিতর্কের প্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে এসএমপি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে—কমিশনারের বক্তব্যকে “ভুলভাবে উপস্থাপন” করা হয়েছে, যা সত্যের বিকৃতি।
 

এসএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের প্রচারকালীন সময়ে রাজনৈতিক দলগুলো যেন শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ পরিচালনা করতে পারে, সে জন্য কমিশনার পুলিশের পাশাপাশি তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত রাখতে অনুরোধ করেছিলেন। তবে কিছু সংবাদমাধ্যমে বিষয়টি এমনভাবে প্রকাশিত হয়েছে যেন কমিশনার নিজেই নির্বাচনে রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক চেয়েছেন—যা সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে জানায় পুলিশ।
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সেখানে কমিশনার কেবল শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।
 

সময়সংবাদকে দেওয়া প্রতিক্রিয়ায় এসএমপির নতুন কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী (পিপিএম-সেবা) বলেন, “আইন অনুযায়ী নির্বাচনের সময় রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক মোতায়েনের কোনো সুযোগ নেই। আমি কখনো এমন আহ্বান করিনি। কিছু সংবাদমাধ্যম আমার বক্তব্যকে অন্যভাবে উপস্থাপন করেছে, যা সঠিক নয়।”
 

তিনি আরও যোগ করেন, নির্বাচনী সময় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।