ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, মিথ্যা অপপ্রচার চলছে: জাহিদ হোসেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ০৯:০৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ০৯:০৭:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, মিথ্যা অপপ্রচার চলছে: জাহিদ হোসেন ছবি সংগৃহীত

বিএনপিকে সংস্কারের বিরোধী হিসেবে দাবি করা রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তার মতে, যারা বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে চান, তারা ‘শাক দিয়ে মাছ ঢাকার’ চেষ্টা করছেন। শনিবার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুর-৬ আসনের ঘোড়াঘাট পৌরসভার ২ নং ওয়ার্ডে সাধারণ ভোটারদের সাথে উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ হোসেন বলেন, কিছু উপদেষ্টা দাবি করছেন বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না—যা সম্পূর্ণ অসত্য। তিনি জানান, বাংলাদেশের প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যা মূলত দেশের রাজনৈতিক সংস্কারের ভিত্তি সৃষ্টি করে। সেই ধারাবাহিকতায় বিএনপি কখনোই সংস্কারের বিরোধী নয়; বরং দলের ইতিহাসই সংস্কারের সঙ্গে যুক্ত।

তিনি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত। অথচ কিছু মহল ‘আগে সংস্কার, আগে বিচার—তারপর গণতন্ত্র’—এমন বক্তব্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে পিছিয়ে দিতে চাইছে। বিএনপি মনে করে সংস্কার, বিচার ও গণতন্ত্র একই সঙ্গে চলতে হবে, একটিকে বাদ দিয়ে অন্যটি প্রতিষ্ঠা সম্ভব নয়।

ডা. জাহিদ জানান, বিএনপির সংস্কারপ্রবণতার প্রমাণ হিসেবে ২০২২ সালে প্রথম রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর ২০২৩ সালে বিভিন্ন রাজনৈতিক ও গণতান্ত্রিক দলকে সঙ্গে নিয়ে রাষ্ট্র মেরামতে ৩১ দফা রূপরেখা প্রকাশ করা হয়। তার দাবি, বিএনপি কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। তিনি বলেন, “মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।