ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১১:০৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১১:০৭:০১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা ছবি: সংগৃহীত

গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
 

বিবৃতিতে বলা হয়, মোট ৩৭ জন ইসরাইলি কর্মকর্তা এ পরোয়ানার আওতায় রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তবে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস।
 

তুরস্কের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ২০২৩ সালের ১৭ অক্টোবর গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরাইলি হামলায় অন্তত ৫০০ জন নিহত হন। এছাড়া ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরাইলি সেনারা ইচ্ছাকৃতভাবে চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, চলতি বছরের মার্চে ইসরাইল গাজায় তুরস্ক নির্মিত ‘তুর্কি–ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল’ বোমা হামলায় ধ্বংস করে, যা যুদ্ধাপরাধের শামিল।
 

তুরস্ক শুরু থেকেই গাজায় ইসরাইলি সামরিক অভিযানকে “গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ” হিসেবে আখ্যা দিয়ে আসছে। দেশটির নেতৃত্ব ইসরাইলের ওপর আন্তর্জাতিক আদালতে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়ে আসছে।
 

তবে এ ঘটনায় ইসরাইল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ পোস্ট দিয়ে বলেছেন, “স্বৈরাচারী এরদোয়ানের এই নতুন প্রচারণামূলক নাটককে ইসরাইল ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছে।”
 

অন্যদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস তুরস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, “এটি তুর্কি জনগণ ও নেতৃত্বের ন্যায়বিচার, মানবতা এবং নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি অটল সংহতির প্রতিফলন।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।