ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

প্রযুক্তিগত ত্রুটিতে দিল্লি বিমানবন্দরে দেড়শ’ ফ্লাইট বিলম্ব, ভোগান্তিতে যাত্রীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১০:৫৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১০:৫৫:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
প্রযুক্তিগত ত্রুটিতে দিল্লি বিমানবন্দরে দেড়শ’ ফ্লাইট বিলম্ব, ভোগান্তিতে যাত্রীরা ছবি সংগৃহীত

ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমান চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সিস্টেমে ত্রুটির জেরে দেড়শ’র বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে, যার ফলে হাজারো যাত্রীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগে বিঘ্ন ঘটায় এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইসজেটসহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল ব্যাহত হয়। কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে জানিয়েছে, দ্রুততম সময়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে এবং এ নিয়ে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড (DIAL) ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কারিগরি দল একসঙ্গে কাজ করছে।
 

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (AAI) জানিয়েছে, অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (AMSS)-এ যান্ত্রিক ত্রুটির কারণে বিমান চলাচলের সমন্বয়ে বিঘ্ন ঘটে। ফলে ফ্লাইট পরিচালনা আপাতত ম্যানুয়ালি সম্পন্ন করা হচ্ছে, যা বিলম্বের অন্যতম কারণ।
 

কর্তৃপক্ষ যাত্রীদের পরামর্শ দিয়েছে, বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের ওয়েবসাইট বা হেল্পলাইনের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে। বর্তমানে কারিগরি দলগুলো সিস্টেম পুনরুদ্ধারে কাজ করছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।