ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

দিনাজপুরে জন্মের ৩ দিনের নবজাতক কন্যাকে রেখে পালিয়ে গেছেন মা, হাসপাতাল তত্ত্বাবধানে শিশুটি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৮:০৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৮:০৪:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
দিনাজপুরে জন্মের ৩ দিনের নবজাতক কন্যাকে রেখে পালিয়ে গেছেন মা, হাসপাতাল তত্ত্বাবধানে শিশুটি ছবি সংগৃহীত

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে জন্মের মাত্র তিন দিন পর এক নবজাতক কন্যাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রেখে পালিয়ে গেছেন তার মা। শিশুটির পাশে একটি চিঠি পাওয়া গেছে, যেখানে মা লিখেছেন, “আমি একজন হতভাগীনি মা। পরিস্থিতির শিকার। আমার বুকের ধনকে রেখে গেলাম, দয়া করে দেখবেন।” ঘটনায় শিশুটির সঙ্গে কিছু ওষুধও ছিল।

হাসপাতালের চিকিৎসক ও নার্সরা নবজাতকটির সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। শিশুটি সুস্থ এবং নিয়মিত খাবার ও যত্ন পাচ্ছে। একজন ইন্টার্ন চিকিৎসক জানান, শিশুটিকে বুকের দুধের বিকল্প খাবার দেওয়া হচ্ছে যেন সে মায়ের অভাব টের না পায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিশুটির ভবিষ্যৎ ব্যবস্থা নেওয়ার জন্য সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে পরবর্তী পদক্ষেপ আলোচনা করা হবে। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতক দেখতে ও দত্তক নেওয়ার আগ্রহে ভিড় করছেন অসংখ্য নারী ও পুরুষ।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম আহাদ বলেন, “শিশুটির ভবিষ্যৎ বিবেচনায় সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, কার তত্ত্বাবধানে শিশুটিকে রাখা যাবে।” হাসপাতাল পরিচালক ডা. ফজলুর রহমানও উল্লেখ করেন, “৩ দিনের ফুটফুটে কন্যাশিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। তবে আইনি প্রক্রিয়া মেনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

শিশুটির পাশে পাওয়া চিঠি, তার ফুটফুটে মুখ এবং হতভাগীনি মায়ের হৃদয়স্পর্শী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।