জাকার্তায় জুমার নামাজ চলাকালীন মসজিদে বিস্ফোরণ, কমপক্ষে ৫৪ আহত
- আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৭:৪৫:৩৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৭:৪৫:৩৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৩ বার পঠিত
ছবি সংগৃহীত
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার জুমার নামাজের সময় উত্তর জাকার্তার কেলাপা গাডিং এলাকার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। স্থানীয় পুলিশ আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে খুতবা চলাকালীন দুটি বিকট শব্দ শোনা যায়। স্থানীয় পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি জানান, বিস্ফোরণের সঠিক কারণ এখনও তদন্তাধীন। আহতদের মধ্যে ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তিনজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোতায়েন করা অ্যান্টি-বোম্ব স্কোয়াড মসজিদের কাছাকাছি এলাকা থেকে কয়েকটি খেলনা রাইফেল এবং একটি খেলনা বন্দুক উদ্ধার করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, পুলিশ স্কুল প্রাঙ্গণটি ঘিরে রেখেছে এবং এম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। বিস্ফোরণের কারণে মসজিদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।