ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর–অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৭:১৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৭:১৬:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর–অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ছবি সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে ৭ নভেম্বর উপলক্ষে পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনার জেরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদর বাজার এলাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল।

ফরিদপুর–১ আসনে দীর্ঘদিন ধরে দুই সম্ভাব্য প্রার্থীর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। একপক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক বিএনপি সাংসদ ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, অন্যপক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। উভয়পক্ষই ৭ নভেম্বর পালনের জন্য বোয়ালমারী বাজারে আলাদা কর্মসূচির ঘোষণা দেয়।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে দুই পক্ষের সমর্থকরা বাজার এলাকায় জমায়েত হতে শুরু করলে উত্তেজনা বেড়ে যায়। যাতায়াতকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে ধাওয়া–পাল্টাধাওয়া এবং পরে সংঘর্ষে রূপ নেয়। বিকেল সাড়ে চারটার দিকে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ওয়াবদা এলাকায় ঝুনু-সমর্থিত একটি অফিসে হামলা চালায় এবং ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে।

এ সময় আশপাশের অন্তত ৮–১০টি দোকান ভাঙচুর করা হয় এবং একই সংখ্যক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও বিক্ষুব্ধ লোকজনের মুখোমুখি হয়ে প্রথমে সরে আসে। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সময় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।