ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

মার্কিন ইতিহাসে দীর্ঘতম শাটডাউন: ফ্লাইট কমাল এফএএ, অচল আকাশপথ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০১:২২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০১:৫৮:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
মার্কিন ইতিহাসে দীর্ঘতম শাটডাউন: ফ্লাইট কমাল এফএএ, অচল আকাশপথ ছবি: সংগৃহীত
মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সরকারি অচলাবস্থার (শাটডাউন) কারণে কার্যত থমকে গেছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থা। টানা ৩৬ দিন ধরে কেন্দ্রীয় সরকারের কর্মকাণ্ড বন্ধ থাকায় এবার ৪০টিরও বেশি বড় বিমানবন্দরে ফ্লাইট ১০ শতাংশ পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এফএএ জানিয়েছে, কর্মী সংকট ও নিরাপত্তা ঝুঁকি বাড়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তারা। শুক্রবার (৭ নভেম্বর) থেকেই প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিল ও বিলম্বের হার উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকার বিমানবন্দরগুলোর নাম প্রকাশ না করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস ও ডালাসসহ অন্তত ৩০টি ব্যস্ত বিমানবন্দর এই সিদ্ধান্তের আওতায় পড়বে। বিমান বিশ্লেষণ সংস্থা সিরিয়াম (Cirium) জানায়, এতে প্রায় ১ হাজার ৮০০ ফ্লাইট ও ২ লাখ ৬৮ হাজার আসন কমে যাবে।
এফএএ প্রশাসক ব্রায়ান বেডফোর্ড জানান, প্রথম দিনে ৪%, পরদিন ৫%, রোববার ৬% এবং পরের সপ্তাহে তা ১০%–এ পৌঁছাবে। আন্তর্জাতিক ফ্লাইট আপাতত এই কাটছাঁটের বাইরে থাকবে।

বর্তমানে ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও ৫০ হাজার নিরাপত্তা কর্মকর্তা বেতন ছাড়াই দায়িত্ব পালন করছেন। এতে নিরাপত্তা দুর্বল হয়ে পড়েছে, বিলম্বিত ফ্লাইটের সংখ্যা বেড়েছে লক্ষাধিক, এবং প্রায় ৩২ লাখ যাত্রী এতে ভুগছেন।

৩৬ দিনের এই শাটডাউন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। মূল বিরোধ বাজেট বরাদ্দ ও স্বাস্থ্যবিমা ভর্তুকি নিয়ে। ডেমোক্র্যাটরা বলছে, স্বাস্থ্যবিমা সহায়তা না বাড়ানো পর্যন্ত তারা বাজেট বিল অনুমোদন করবে না। অপরদিকে রিপাবলিকানরা সেই দাবি প্রত্যাখ্যান করেছে।

পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, “এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়; এটি নিরাপত্তাজনিত প্রয়োজনীয়তা।” তিনি আশা প্রকাশ করেন, ডেমোক্র্যাটরা সমঝোতায় আসলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইন জানিয়েছে, আন্তর্জাতিক রুট স্বাভাবিক থাকবে, তবে অভ্যন্তরীণ রুটে সাময়িক কাটছাঁট হবে। বাতিল বা বিলম্বিত ফ্লাইটের যাত্রীরা সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন।
সাউথওয়েস্ট এয়ারলাইনস বলেছে, তারা ক্ষতির পরিমাণ বিশ্লেষণ করছে এবং যাত্রীদের দ্রুত অবহিত করবে।

ফ্লাইট অ্যাটেনডেন্ট ইউনিয়ন অ্যাসোসিয়েশন অব ফ্লাইট অ্যাটেনডেন্টস—সিডব্লিউএ এক বিবৃতিতে বলেছে, “ফেডারেল কর্মীদের বেতন ও স্বাস্থ্যসেবা নিয়ে এই সংকট মার্কিন নাগরিকদের ওপর নিষ্ঠুর আঘাত।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।