ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নে এনসিপির অনলাইন ও অফলাইন ফরম বিতরণ শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ১২:০৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ১২:০৮:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নে এনসিপির অনলাইন ও অফলাইন ফরম বিতরণ শুরু

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী মনোনয়নপ্রত্যাশীদের জন্য আবেদন ফরম বিতরণ কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দলটির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ থাকবে অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে।
 

অনলাইন আবেদনকারীরা nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি ফরম পূরণ ও জমা দিতে পারবেন। অন্যদিকে, অফলাইন আবেদনকারীরা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলামোটরের অস্থায়ী কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। বিকল্পভাবে, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গেও যোগাযোগ করে ফরম পাওয়া যাবে।
 

দলটির নির্দেশনা অনুযায়ী, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময় আগামী ১৩ নভেম্বর। আবেদন ফরমে প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, নির্বাচনী এলাকা, রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ইত্যাদি মৌলিক তথ্য প্রদান করতে হবে।
 

বিভাগীয় পর্যায়ে ফরম সংগ্রহের জন্য দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের তালিকাও প্রকাশ করেছে এনসিপি। রংপুরে ড. আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান ইমন, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকায় সাইফুল্লাহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দীন, চট্টগ্রামে এস. এম. সুজা উদ্দীন, কুমিল্লায় মো. আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক এবং বরিশালে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন দায়িত্ব পালন করবেন।
 

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও প্রযুক্তিনির্ভর মনোনয়ন প্রক্রিয়া নিশ্চিত করাই এনসিপির মূল লক্ষ্য।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।