ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বন্ধুকে বাঁচাতে গিয়ে যুবক প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-১১-২০২৫ ১১:১৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৫ ১১:১৮:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
বন্ধুকে বাঁচাতে গিয়ে যুবক প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন ছবি: সংগৃহীত

গাজীপুর নগরীর কুনিয়া তারগাছ এলাকা। গত সোমবার রাত ৮টার দিকে দেশি অস্ত্র হাতে একটি দোকানের সামনে আড্ডা দিচ্ছিল স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা রবিউল ইসলাম ওরফে সিগমা রবি। সঙ্গে ছিল সাব্বির হোসেন, সাগর, রনিসহ আরও কয়েক সহযোগী। এ সময় ওই দোকানে কেনাকাটা করতে যান জামিল হাসান (২৪) নামে এক যুবক। এ সময় রবি ও তার সহযোগীরা বিরূপ মন্তব্য করলে জামিলের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। বাগ্‌বিতণ্ডা থামাতে এগিয়ে যান জামিলের বন্ধু মারুফ আহমেদ (২২)। এক পর্যায়ে রবি ও তার সহযোগীরা জামিল ও মারুফ দুজনের ওপরেই চড়াও হয়। রবি ও তার সহযোগীরা দুই বন্ধুকে মারধর ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মারুফ। গুরুতর আহত অবস্থায় জামিলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 


এ ঘটনায় ওই রাতেই মামলার পর গতকাল মঙ্গলবার রবিউল ওরফে সিগমা রবি ও তার সহযোগী সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জাহিদুল হাসান জানান, মারুফ হত্যার ঘটনায় সোমবার রাতে নিহতের বাবা গাছা থানায় রবিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি সিগমা রবিকে গতকাল মঙ্গলবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া থানা এলাকা থেকে এবং সাব্বিরকে গাছা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামি সাগর ও রনি এখনও পলাতক।

নিহত মারুফ কুনিয়া তারগাছ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আহত জামিল একই এলাকার আতাউল্লাহর ছেলে। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু এবং সিগারেট কোম্পানিতে চাকরি করেন।

 

এদিকে বগুড়ায় ফোনে বাড়ি ডেকে নিয়ে জহুরুল ইসলাম (৪২) নামে এক বেকারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে জেলা সদরের নুনগোলা ইউনিয়নের হাজরাদীঘি এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জহুরুল ইসলাম জেলার কাহালু উপজেলার পাইকড় এলাকার মোখলেছুর রহমানের ছেলে। তিনি হাজরাদীঘি তালুকদারপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। 

নিহতের পরিবার জানায়, সোমবার রাত ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন জহুরুল। এরপর রাতে আর ফেরেননি। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।