ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ভারতের ছত্তিশগড়ে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৬

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৮:৩০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৮:৩০:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
ভারতের ছত্তিশগড়ে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৬ ছবি সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজ্যের গাতোরা ও বিলাসপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি লাল খাদান এলাকায় যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে বহু যাত্রী আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিলাসপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রেনে ধাক্কা দেয় কোরবা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনটি। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে সামনের বগিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
 

বিলাসপুরের পুলিশ সুপার রজনীশ সিং জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে, যাত্রীবাহী ট্রেনের একটি বগি মালগাড়ির ওপর উঠে গেছে এবং অন্য বগিগুলো পাশের ট্র্যাকে ছিটকে পড়েছে।
 

ঘটনার পর রেলওয়ে কর্মকর্তারা, স্থানীয় প্রশাসন এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়।
 

উল্লেখ্য, ভারতে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহটি ঘটে ২০২৩ সালের জুনে ওডিশার বালেশ্বরে, যেখানে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রায় ৩০০ জন প্রাণ হারান এবং সহস্রাধিক মানুষ আহত হন।

সূত্র: এনডিটিভি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।