ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বাংলাদেশ-আলজেরিয়া সম্পর্ক আরও মজবুত করতে চায় সরকার: ফাওজুল কবির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:৫৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:৫৩:০৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
বাংলাদেশ-আলজেরিয়া সম্পর্ক আরও মজবুত করতে চায় সরকার: ফাওজুল কবির

রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়িয়ে আলজেরিয়ার সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে সরকারের আগ্রহের কথা জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, ব্যবসা, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার সুযোগ ক্রমেই বিস্তৃত হচ্ছে।
 

শনিবার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আলজেরিয়ার ৭১তম বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ আশা ব্যক্ত করেন। ফাওজুল কবির জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও আলজেরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ৭৯ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশে বিনিয়োগবান্ধব নীতিমালা ও বিদেশি উদ্যোক্তাদের জন্য প্রণোদনা তুলে ধরে তিনি আলজেরীয় ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
 

অনুষ্ঠানে উপস্থিত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেল ওহাব সাইদানি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও তার নেতৃত্বের প্রতি আলজেরিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে আরও অগ্রসর করতে আলজেরিয়া সক্রিয়ভাবে কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।