ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ঢাকায় নেপালের প্রধান বিচারপতি, দুই দেশের বিচার বিভাগীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে সফর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০১:২৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০১:২৯:৩৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
ঢাকায় নেপালের প্রধান বিচারপতি, দুই দেশের বিচার বিভাগীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে সফর ছবি: সংগৃহীত
নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউতের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
 
বিমানবন্দরে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী প্রতিনিধি দলকে স্বাগত জানান।
 
নেপালের প্রতিনিধিদলে বিচারপতি শ্রীমতী স্বপ্না প্রধান মল্লা, বিচারপতি বিনোদ শর্মা এবং সুপ্রিম কোর্টের প্রধান রেজিস্ট্রার বিমল পাউডেলসহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন।
 
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের আমন্ত্রণে তারা চার দিনের সরকারি সফরে এসেছেন। এই সফর চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত।
 
সফরকালে দুই দেশের বিচার বিভাগীয় অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ কার্যক্রম এবং ন্যায়বিচার ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।