ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আসন্ন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ প্রধান উপদেষ্টার, তিন বাহিনীর প্রস্তুতি সম্পন্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১১:২৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০১:৩৪:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
আসন্ন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ প্রধান উপদেষ্টার, তিন বাহিনীর প্রস্তুতি সম্পন্ন ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীর প্রতি কঠোর প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য এ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
 
শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
 
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত ১৫ মাসে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা জাতীয় নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগত নির্বাচনেও যেন সেই ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত থাকে, সে নির্দেশনা প্রদান করা হয়েছে।
 
নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, প্রায় ৯০ হাজার সেনাসদস্য, আড়াই হাজারের বেশি নৌসদস্য এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য মাঠে থাকবে। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি মোতায়েন থাকবে বলে বৈঠকে জানানো হয়।
 
এসময় তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে জানান, নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিতে তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। পাশাপাশি তারা ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।