ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

২১ দফা দাবি না মানলে ‘লংমার্চ টু যমুনা’র হুঁশিয়ারি সাংবাদিকদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৬:৪৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৬:৪৯:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
২১ দফা দাবি না মানলে ‘লংমার্চ টু যমুনা’র হুঁশিয়ারি সাংবাদিকদের ছবি সংগৃহীত

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা, কর্মক্ষেত্রের সুরক্ষা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার ২১ দফা দাবি বাস্তবায়ন না হলে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করেছেন রংপুরের সাংবাদিকরা।
 

শনিবার (১ নভেম্বর) দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
 

নেতারা বলেন, সাংবাদিকদের জন্য ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাপ্তাহিক দুই দিনের ছুটি নির্ধারণ এবং সাংবাদিক হত্যা মামলাগুলোর দ্রুত বিচারসহ ২১ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
 

তারা আরও জানান, যদি সরকারের পক্ষ থেকে এসব দাবি পূরণে কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে সারাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে ঢাকায় বৃহৎ সমাবেশ ও ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবে।
 

সমাবেশে সভাপতিত্ব করেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। এতে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ও বিভিন্ন জেলার প্রতিনিধি সাংবাদিকরা সংহতি প্রকাশ করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।