ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

যুক্তরাষ্ট্র পক্ষপাতহীন মধ্যস্থতাকারী নয়: হিজবুল্লাহ মহাসচিব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১০:৪৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১০:৪৩:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
যুক্তরাষ্ট্র পক্ষপাতহীন মধ্যস্থতাকারী নয়: হিজবুল্লাহ মহাসচিব লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো পক্ষপাতহীন মধ্যস্থতাকারী নয়; বরং তারা আগ্রাসন ও এর সম্প্রসারণকে সমর্থন করে।
শুক্রবার (৩১ অক্টোবর) বৈরুতের দাহিয়ায় লেবাননের ঐতিহ্যবাহী খাদ্য প্রদর্শনী অনুষ্ঠান ‘আরদি’-এর উদ্বোধনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।



শেখ নাঈম কাসেম বলেন, ‘দক্ষিণ লেবাননের জনগণই প্রকৃত সার্বভৌম—তারা তাদের ভূমি রক্ষা করেছে এবং এর জন্য বড় ত্যাগ স্বীকার করেছে।’

হিজবুল্লাহ নেতা ভূমি রক্ষার প্রেক্ষাপটে কৃষির গুরুত্বের ওপর জোর দিয়ে জানান, লেবাননের রাষ্ট্রীয় বাজেটের মাত্র ০.৪৫ শতাংশ কৃষিখাতে বরাদ্দ করা হয়।

ওয়াশিংটনের সমালোচনা করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কখনোই ইসরাইলের লেবাননের জনগণ ও সেনাবাহিনীর ওপর হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানায়নি।’

 



 

তিনি আরও বলেন, ‘ইসরাইলের এসব কর্মকাণ্ড আমাদের প্রতিরোধের ইচ্ছাশক্তিকে নিঃশেষ করতে পারবে না।’

তিনি উল্লেখ করেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন লেবানন সেনাবাহিনীকে ইসরাইলকে মোকাবিলার নির্দেশ দিয়েছেন, যা জাতীয় দায়িত্ব পালনের প্রতিফলন।

লেবাননের সাম্প্রতিক পরিস্থিতির প্রসঙ্গে শেখ কাসেম বলেন, ‘যুক্তরাষ্ট্র মিথ্যাভাবে দাবি করছে যে তারা এই দেশের সমস্যা সমাধানের চেষ্টা করছে, কিন্তু প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়;বরং আগ্রাসনকে সমর্থন করে এবং তা লেবাননে ছড়িয়ে দিতে চায়।’


 


তিনি আরও বলেন, ‘ভয় দেখিয়ে আমাদের অবস্থান বদলানো যাবে না। আমরা আত্মসমর্পণ বা পরাজয়ের পক্ষে নই এবং কখনো তা মেনে নেব না।’

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ‘ইসরাইল হয়তো কোনো এলাকা দখল করতে পারে, কিন্তু তারা লেবাননের ভূমি দীর্ঘস্থায়ীভাবে দখল করে রাখতে পারবে না। আমরা কারও কাছ থেকে নির্দেশ নিই না, এবং লেবাননকে শত্রুদের ইচ্ছামতো গড়া আমরা কখনোই মেনে নেব না।’


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।