ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

চরমপন্থা ও সশস্ত্র গোষ্ঠী মোকাবিলায় বৈশ্বিক সংহতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৭:৩৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৭:৩৮:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
চরমপন্থা ও সশস্ত্র গোষ্ঠী মোকাবিলায় বৈশ্বিক সংহতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ছবি সংগৃহীত

চরমপন্থা ও অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় বৈশ্বিক সংহতি ও যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত ২১তম আইআইএসএস মানামা ডায়ালগের বিশেষ অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত, অবৈধ বাণিজ্য, বাস্তুচ্যুতি ও ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে উগ্রবাদী এজেন্ডা বাস্তবায়ন করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত গোয়েন্দা তথ্য বিনিময়, শক্তিশালী সীমান্ত ব্যবস্থাপনা ও কার্যকর আর্থিক নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশের অবস্থান তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের ভেতরে কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম পরিচালনার অনুমতি নেই।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর নির্যাতনের কারণে বাংলাদেশ ১৩ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি সতর্ক করে বলেন, দীর্ঘ অনিশ্চয়তা রোহিঙ্গা জনগোষ্ঠীকে চরমপন্থি গোষ্ঠীর শোষণের ঝুঁকিতে ফেলতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে।

অধিবেশনে ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটোসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক মো. হুমায়ুন কবির।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।