ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

১৫ মাসে পরিবর্তন সম্ভব, কিন্তু ১৫ বছরের জঞ্জাল নয়: ধর্ম উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৭:৩৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৭:৩৩:৪৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
১৫ মাসে পরিবর্তন সম্ভব, কিন্তু ১৫ বছরের জঞ্জাল নয়: ধর্ম উপদেষ্টা ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৫ মাসে দেশে বহু ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন। তবে তিনি বলেন, গত ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে সম্পূর্ণভাবে পরিষ্কার করা সম্ভব নয়।

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) পঞ্চগড় শহরের জালাসী এলাকায় জেলার সকল তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ‘শানে রিসালাত সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তী সরকার হজ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সংস্কার এনেছে। মডেল মসজিদ নির্মাণে যেসব প্রকল্পে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ আছে, সেগুলো তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে।”

তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকাণ্ডেও অনিয়মের প্রমাণ মিলেছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।