ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

বর্জ্যের পাহাড়ে ঢাকা ঢাকা শহর, কিন্তু থমকে ‘বর্জ্য বিদ্যুৎ প্রকল্প’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১১:১২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ১১:১২:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
বর্জ্যের পাহাড়ে ঢাকা ঢাকা শহর, কিন্তু থমকে ‘বর্জ্য বিদ্যুৎ প্রকল্প’ ছবি সংগৃহীত

ঢাকা শহরে প্রতিদিন উৎপন্ন হচ্ছে কয়েক হাজার টন বর্জ্য। এই বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ বা জৈবসার তৈরির যে পরিকল্পনা নেয়া হয়েছিল, তা এখনো বাস্তবায়নের মুখ দেখেনি। কোটি টাকার ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্পটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আমিনবাজার ল্যান্ডফিলে গড়ে ওঠা এই প্রকল্প থেকে ২০২৫ সালের অক্টোবর নাগাদ সাড়ে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ছিল। এজন্য প্রতিদিন ৩ হাজার মেট্রিক টন বর্জ্যের প্রয়োজন হলেও বাস্তবে এখন প্রতিদিন প্রায় ৪ হাজার টন বর্জ্য তৈরি হচ্ছে। তবুও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি। জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।

দেশে প্রতিদিন শহরাঞ্চলে প্রায় ৪৭ হাজার টন বর্জ্য তৈরি হয়, যার মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের অংশ প্রায় ৮ হাজার টন। ২০২৩ সালে চীনা কোম্পানি সিএমইসির কাছে ৩০ একর জমি হস্তান্তর করে উত্তর সিটি করপোরেশন প্রকল্পটির কাজ শুরু করলেও সরকার পরিবর্তনের পর কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক এ বি এম সামসুল আলম জানান, বর্জ্য পোড়ানোর তাপমাত্রা নিয়ে সিএমইসির সঙ্গে চুক্তিতে জটিলতা দেখা দিয়েছে। চুক্তিতে তাপমাত্রা নির্ধারিত হয়েছে ৮০০ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ২০২১ সালের বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী তা হওয়া উচিত ১,০০০ ডিগ্রি সেলসিয়াস। এই ২০০ ডিগ্রির পার্থক্যই এখন মূল বাধা। বিষয়টি নিষ্পত্তি হলে আগামী দুই বছরের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে জানান তিনি।

অন্যদিকে, দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য থেকে সার তৈরির প্রকল্পও থেমে আছে। সংস্থার প্রধান বর্জ্য ব্যবস্থাপক মো. মাহাবুবুর রহমান তালুকদার জানান, সার ছাড়াও বর্জ্য থেকে মিথেন গ্যাস, কয়লার বিকল্প জ্বালানি ও জৈব সার তৈরির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, যা আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা বাস্তবায়নের মাধ্যমেই সমাধান সম্ভব। ওয়েস্ট কনসার্নের পরিচালক ইফতেখার এনায়েতউল্লাহ বলেন, “বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হলে প্রথমেই জৈব ও অজৈব বর্জ্য আলাদা করতে হবে। বিধিমালার সঠিক প্রয়োগ ঘটাতে পারলে বর্জ্য ব্যবস্থাপনার ৭৫ শতাংশ সমস্যাই দূর হবে।”

বিশেষজ্ঞদের মতে, বর্জ্য থেকে বিদ্যুৎ, জ্বালানি বা সার উৎপাদন শুরু হলে একদিকে যেমন অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতিও অনেকটা কমে আসবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।