ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত আরও একজন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৮:১১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৮:১১:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত আরও একজন ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার বারইয়ারহাটের ধুমঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন—জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার বাবুল মিয়ার ছেলে মো. রাসেল উদ্দিন (২৮) এবং একই এলাকার মো. শাহিন আলম (১৮)। আহত ব্যক্তির নাম মো. ইউসুফ, যিনি বিএসআরএম-এর গাড়িচালক হিসেবে পরিচিত।
 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে তিন যুবক মোটরসাইকেলে করে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধুমঘাট এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল উদ্দিন মারা যান। আহত শাহিন আলম ও ইউসুফকে প্রথমে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিন আলমের মৃত্যু হয়।
 

স্থানীয় প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন জানান, নিহত শাহিন আলম ছোটবেলায় মা-বাবাকে হারান। চাচার পরিবারের কাছে বড় হন তিনি। সম্প্রতি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, পাসপোর্টও প্রস্তুত ছিল। কিন্তু দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই তার জীবনের সমাপ্তি ঘটে।
 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া জানান, “দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় আনা হয়, বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।”
 

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
 

নিহত দুই যুবকের মরদেহ রাতে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।