ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ভোটকেন্দ্র তালিকা চূড়ান্ত, প্রকাশ হচ্ছে সোমবার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৮:৩৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৮:৩৭:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ভোটকেন্দ্র তালিকা চূড়ান্ত, প্রকাশ হচ্ছে সোমবার ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল সোমবার তালিকাটি প্রকাশ করা হবে। এবার মোট কয়টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে—তাও নির্ধারণ শেষ করেছে কমিশন। ইসি জানিয়েছে, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা বা জটিলতা নেই।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করা হবে। যদিও রোডম্যাপে সব কাজ শতভাগ সম্পন্ন করা সম্ভব নয়, তবুও কমিশন সমন্বিতভাবে সব দিক বিবেচনা করে কাজ করছে।

ইসি সচিব আরও জানান, জোটগতভাবে নির্বাচনে অংশ নিতে চাইলে প্রতীক ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই জানাবে কমিশন। একইসঙ্গে বিএনপির আবেদনের বিষয়েও আলোচনা চলছে।

আখতার আহমেদ বলেন, তরুণ ভোটারদের অংশগ্রহণ, আরপিও সংশোধন, স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক সংলাপ, নিরাপত্তা ও প্রযুক্তির অপব্যবহার রোধ, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং নির্বাচনী সহায়তা—এসব বিষয় নিয়েও কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।