ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ভুয়া 'জুলাই গ্যাং' প্রচারণায় পুরোনো ভারতীয় ভিডিও ছড়ানোর অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৯:৫২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৯:৫২:৪৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
ভুয়া 'জুলাই গ্যাং' প্রচারণায় পুরোনো ভারতীয় ভিডিও ছড়ানোর অভিযোগ ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে পুরোনো একটি ভারতীয় ভিডিও ভাইরাল করে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার (২৯ জুন) রাতে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ নামে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ‘জুলাই গ্যাং কালচার’ শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে।
 
ওই ভিডিওতে স্কুল পোশাকে থাকা কিছু শিক্ষার্থীকে একে অপরকে চড়, থাপ্পড় ও লাথি মারতে দেখা যায়। প্রেস উইং জানায়, ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের কেরালায় দুই ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা।
 
২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি ‘ডিবিসি হিন্দি’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। শিরোনাম ছিল ‘কেরালার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক মারামারি ভাইরাল’।
 
একই ভিডিও ভারতের ‘টাইমস নাও’ ওয়েবসাইটেও প্রকাশিত হয়, যেখানে বলা হয়—কেরালার রাস্তায় দুই ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন জড়িত ছিল এবং দুজন গুরুতর আহত হন।
 
প্রেস উইংয়ের দাবি, বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে ‘জুলাই গ্যাং কালচার’ প্রচারের জন্য এই ভিডিওটি ভুয়াভাবে ব্যবহার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
 
তারা সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।