ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জুলাই থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, আসছে স্বয়ংক্রিয় সফটওয়্যার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৯:৪৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৯:৪৪:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২০ বার পঠিত
জুলাই থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু, আসছে স্বয়ংক্রিয় সফটওয়্যার
জুলাই মাস থেকে দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে চার লাখ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর বদলি কার্যক্রম শুরু হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, সফটওয়্যার তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
 
২৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের স্বাক্ষরিত বদলি নীতিমালায় বলা হয়েছে, এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন এবং পুরো প্রক্রিয়াটি হবে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে।
 
নীতিমালায় উল্লেখ রয়েছে, চাকরিতে দুই বছর পূর্ণ হলেই শিক্ষকরা সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন। বদলির পর নতুন কর্মস্থলে কমপক্ষে দুই বছর কাজ করার পর পুনরায় আবেদন করা যাবে। কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ থাকবে।
 
একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে দুইজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। শূন্য পদে একাধিক আবেদন পেলে নারীদের অগ্রাধিকার দিতে হবে এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থলকেও বিবেচনায় নিতে হবে।
 
বদলি কার্যক্রমের সময়সূচি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর শূন্যপদের তালিকা প্রকাশ, ১ থেকে ৩০ অক্টোবর অনলাইনে আবেদন, ৩০ নভেম্বর বদলির আদেশ এবং ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে।
 
সফটওয়্যার ব্যবহার করে শিক্ষক ইনডেক্স নম্বর আগের প্রতিষ্ঠান থেকে নতুন প্রতিষ্ঠানে অনলাইনে স্থানান্তরিত হবে। জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধাও আগের মতোই বজায় থাকবে।
 
ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, সরকারি হাইস্কুলে ডায়নামিক ওয়েবসাইট এবং বেসরকারি শিক্ষকদের জন্য স্বতন্ত্র সফটওয়্যার জুলাইতেই চালু হবে। তিনি সব শিক্ষককে তথ্যপ্রযুক্তি দক্ষতা অর্জনের পরামর্শ দেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।