ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা: আগুনে পুড়ে অন্তত ২০ জনের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১২:২৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১২:২৬:২০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা: আগুনে পুড়ে অন্তত ২০ জনের মৃত্যু সংগৃহীত ছবি

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুরনুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে দুর্ঘটনাটি ঘটে। হায়দরাবাদ থেকে রাত ১২টার দিকে ছেড়ে যাওয়া বাসটি ভোর সাড়ে ৩টার দিকে কুরনুলের কাছে পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গেলে স্ফুলিঙ্গ থেকে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
 

বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন, ফলে অনেকে আগুন থেকে পালাতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
 

কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত পাতিল এনডিটিভিকে বলেন,

“ভোর ৩টার দিকে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী কাবেরি ট্রাভেলসের একটি ভলভো বাস মোটরসাইকেলকে ধাক্কা মারে। মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায়, সম্ভবত সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা আগুন লাগার সঠিক কারণ তদন্ত করছে।”
 

তিনি আরও জানান, যেহেতু এটি একটি এসি বাস ছিল, জানালা খুলে বের হওয়া সম্ভব হয়নি। অনেক যাত্রী কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন; যারা সফল হন, তারাই বেঁচে গেছেন।
 

এ পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এর মধ্যে ১১ জন সরকারি হাসপাতালে এবং ৩ জনকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজদের সন্ধান ও নিহতদের শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
 

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আগুন লাগার কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটি পুড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ হয়েছে এবং স্থানীয় প্রশাসন নিহতদের স্বজনদের সহায়তা দিতে কাজ করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।