ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ: বৃষ্টি ও বজ্রপাত বাড়ার আশঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১২:১১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১২:১১:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ: বৃষ্টি ও বজ্রপাত বাড়ার আশঙ্কা সংগৃহীত ছবি
 

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
 

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টার পূর্বাভাসে সংস্থাটি জানায়, আগামী পাঁচ দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
 

শনিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে, আর দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে সামান্য হ্রাস পেতে পারে। রোববার (২৬ অক্টোবর) সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে।
 

সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের কয়েকটি স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে মঙ্গলবার (২৮ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এই সময় দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
 

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।