ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

পঞ্চগড়ে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার আভাস, তেঁতুলিয়ায় পর্যটকদের উপচে পড়া ভিড়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১১:০০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১১:০০:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
পঞ্চগড়ে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার আভাস, তেঁতুলিয়ায় পর্যটকদের উপচে পড়া ভিড় ছবি সংগৃহীত

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আবারও দেখা মিলছে হিমালয়ের বিখ্যাত পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার হালকা অবয়ব। শুক্রবার সকাল থেকেই আকাশে মেঘ ও হালকা কুয়াশা থাকলেও পর্বতের ঝাপসা রূপ দেখতে ছুটে এসেছেন অসংখ্য পর্যটক। দর্শনার্থীরা তেঁতুলিয়ার ডাকবাংলো এলাকা ও সীমান্তঘেঁষা স্থানগুলো থেকে পর্বতের আভাস উপভোগ করছেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ পুরোপুরি পরিষ্কার না থাকলেও কাঞ্চনজঙ্ঘার শুভ্র চূড়ার আভা তাদের মুগ্ধ করেছে। কেউ কেউ যদিও পুরো দৃশ্য না দেখতে পেরে খানিকটা হতাশ, তবু বিরল এই অভিজ্ঞতা উপভোগ করতে পেরে বেশিরভাগ পর্যটকই সন্তুষ্ট।
 

প্রতি বছর অক্টোবরের শেষ ভাগে শীতের আগমনের সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দর্শনের মৌসুম শুরু হয়। তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা তেঁতুলিয়ায় ভিড় করেন। স্থানীয়রা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েক দিনে আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে বিশ্বের তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গ।
 

রাজশাহী থেকে আসা পর্যটক সালমান আহমেদ বলেন, “কাঞ্চনজঙ্ঘার নাম অনেক শুনেছি। আজ নিজের চোখে দেখে মনে হলো, পাহাড়টা একেবারে হাতের নাগালেই।” ঢাকা থেকে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিশাত ফারিহা জানান, “পুরোটা দেখা না গেলেও যে অংশটা দেখা গেছে, সেটাই মন ভরিয়ে দিয়েছে। আবহাওয়া একদম পরিষ্কার হলে আবার আসব।”
 

স্থানীয় ব্যবসায়ীরাও জানাচ্ছেন, কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হলে পর্যটকের আনাগোনায় তাদের আয় বেড়ে যায়। সকালে চা, খাবার ও স্থানীয় পণ্য বিক্রির ব্যস্ততা বাড়ে।
 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “বর্তমানে আকাশে মেঘ থাকায় দৃশ্য পরিষ্কার নয়। তবে আগামী কয়েক দিন আবহাওয়া অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত শৃঙ্গ স্পষ্ট দেখা যাবে, যা পর্যটকদের আরও আকৃষ্ট করবে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।