ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

খুলনায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৬:২৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৬:২৬:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
খুলনায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছবি: সংগৃহীত
খুলনার রূপসা এলাকায় ডোবা থেকে রেজাউল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
 
রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড় সংলগ্ন রূপসা পার্কিং সেন্টারের (গ্যারজ) পেছনের ডোবা থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি রূপসা উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলির আব্দুল হাকিমের ছেলে।
 
রূপসা থানার এসআই মো. ইমরান হোসেন জানান, রেজাউল তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন এবং গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। আজ স্থানীয়রা ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখেন এবং পুলিশ তা উদ্ধার করে।
 
প্রাথমিক তদন্তে জানা গেছে, রেজাউলের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকারীর পরিচয় উদঘাটনের চেষ্টা করছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।